সাধারণ প্রশ্ন

সাধারণ প্রশ্ন

ক্লাস দেখে নেওয়া থেকে ভর্তি—যা জানা দরকার।

এখন কী কী পড়তে পারব?

এখন SSC 2027 ব্যবসায় শিক্ষা, SSC 2028 ব্যবসায় শিক্ষা, SSC ইংরেজির ফ্রি ক্লাস দেখতে পারবে। কোর্সের তালিকায় নিজের পরীক্ষার বছরের ব্যাচটি বেছে নাও।

বিজ্ঞান, মানবিক ও HSC-এর কোর্স, PDF নোট, রিভিশন ব্যাচ এবং শেষ মুহূর্তের প্রস্তুতিও আনার পরিকল্পনা আছে। এখন সবগুলোর ভর্তি বা বিক্রি খোলা নেই।

ভর্তির আগে ক্লাস দেখে নিতে পারব?

পারবে। ফ্রি ক্লাস পাতায় লগইন করে তোমার SSC ব্যাচ বেছে নাও। সেই ব্যাচের ব্যবসায় শিক্ষার তিন বিষয়ের প্রথম ক্লাস ফ্রি। আগে দেখে নাও, পড়ানোর ধরন তোমার ভালো লাগে কি না।

ব্যাচ ভুল হলে ২৪ ঘণ্টার মধ্যে একবার ঠিক করতে পারবে, তবে কোনো ফ্রি ক্লাস বা নমুনা PDF খোলার আগে। SSC ইংরেজির প্রথম ১০টি ক্লাসও ফ্রি; সেখানে আলাদা ফ্রি ভর্তি করলেই হবে।

একটা বিষয় আলাদা করে কেনা যাবে?

এখনকার SSC ব্যবসায় শিক্ষা কোর্সে হিসাববিজ্ঞান, ফিন্যান্স ও ব্যাংকিং, আর ব্যবসায় উদ্যোগ একসঙ্গে আছে। এগুলো আলাদা করে বিক্রি করছি না।

StoryVocabs আলাদা পণ্য; গল্পের মাধ্যমে ইংরেজি শব্দ শেখার জন্য। এর অ্যাকাউন্ট ও সাবস্ক্রিপশন B&B কোর্স থেকে আলাদা। কোর্স কিনলে এটি নিজে থেকে যুক্ত হয় না। বিস্তারিত পণ্য পাতায় পাবে।

মোবাইলে ক্লাস ও নোট কীভাবে পাব?

মোবাইল বা কম্পিউটারের ব্রাউজারে লগইন করে ‘আমার কোর্স’ খুলবে। এখনকার ব্যবসায় শিক্ষার ক্লাস রেকর্ডেড, তাই সুবিধামতো দেখতে ও থামিয়ে অনুশীলন করতে পারবে।

যে ক্লাসের শিট বা স্লাইড প্রকাশিত আছে, তার নিচেই লিংক পাবে। সব ক্লাসের ফাইল এখনো যোগ হয়নি। কোর্সের শিট আর আলাদা PDF নোট এক জিনিস নয়—কেনার আগে কী কী আছে দেখে নাও।

কোর্সের মেয়াদ কত দিন?

বর্তমান SSC ব্যবসায় শিক্ষা কোর্সে তোমার ব্যাচের শেষ পরীক্ষা শেষ হওয়ার ১৫ দিন পর পর্যন্ত অ্যাক্সেস থাকবে। ততদিন প্রকাশিত ক্লাস বারবার দেখতে পারবে।

অন্য কোর্স বা পণ্যের মেয়াদ তার পাতায় লেখা থাকবে। কেনার আগে মেয়াদ ও রিফান্ড নীতি দেখে নাও।

ভর্তি করব কীভাবে?

নিজের ব্যাচের কোর্স পাতায় ‘ভর্তি হন’ চাপো। অ্যাকাউন্টের তথ্য দিয়ে বিকাশে পেমেন্ট শেষ করো। পেমেন্ট নিশ্চিত হলে কেনা কোর্স ‘আমার কোর্স’-এ পাবে। কোনো সমস্যা হলে অর্ডার নম্বর দিয়ে আমাদের জানাও।

Scroll to Top